• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ২টি আসনে শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে একসাথে মনোনয়নপত্র দাখিল করেছেন। পিরোজপুরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু সাইদ এর কাছে গতকাল সোমবার শেষ দিনে পিরোজপুর -১ আসনে মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময়ে তাদের সাথে ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক ও অন্যান্যরা। দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনে পর পর দুবার আওয়ামীলীগের শুধাংশু শেখর হাালদারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এবারের নির্বাচনে পিরোজপুর-১ আসনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দু’প্রার্থীর অপর প্রার্থী হলেন বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ছাড়াও ৫ জন প্রার্থী রয়েছেন। এ দুটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

পিরোজপুরের ৩টি আসনে ১৬ জনের মনানয়ন পত্র দাখিল
জেলা প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর জেলার ৩টি আসনে শেষ দিন পর্যন্ত মোট ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে ২জন, পিরোজপুর-২ আসনে ৭ জন ও পিরোজপুর-৩ আসনে ৭ জন।


পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াত ইসলামীর মাসুদ সাঈদী। পিরোজপুর-২ আসনে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াত ইসলামীর শামীম সাঈদী, জাতীয় পার্টি (জেপি মঞ্জু) এর মাহিবুল হোসেন, এবি পার্টির মো: ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবুল কালাম আজাদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহামুদ হোসেন (স্বতন্ত্র) ও মো: মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) এবং পিরোজপুর-৩ আসনে বিএনপির রুহুল আমীন দুলাল, জামায়াত ইসলামীর শরীফ আব্দুল জলিল, এনসিপির ড. শামীম হামিদী, জাসদের মো: করিম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডা. রুস্তুম আলী ফরাজী, জাতীয় পার্টি (এরশাদ) এর মো: মাশরেকুল আযম রবি ও মো: তৌহিদুজ্জামান (স্বতন্ত্র)।
এদিকে নির্ধারিত সময়ের ১ মিনিট পরে গেলে গন অধিকার পরিষদ এর প্রার্থী আনিসুর রহমান মুন্না মনোনয়নপত্র দাখিল করতে পারেনি।

পিরোজপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী
জেলা প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ৩টি আসনের মধ্যে একটি আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মাহমুদ হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ধনাঢ্য মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির মনোনয়নের আশায় ব্যাপক গণসংযোগও করেছিলেন। এব্যাপারে তার সাথে কথা হলে তিনি জানান তার মনোনয়নপত্র দাখিলে বিএনপির বেশকিছু নেতার সায় আছে। এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান জানান পিরোজপুর-২ আসনে মাহামুদ হোসেনের মনোনয়নপত্র দাখিল দল বিরোধী। একাজ করে সে দলীয় গঠনতন্ত্র অমান্য করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category