সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনে অবৈধভাবে গুইসাপ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৮০ পিচ নিষিদ্ধ কাঁকড়া ধরার আটন সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে নলিয়ান স্টেশনের অধিনস্থ ভুতুমমারীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন। আটকৃতরা হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের মুকুল মোল্যা, মাকসুদুল মোল্যা ও মাহবুব মোল্যা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কয়রায় প্রত্যাশি প্রকল্পের অবহিতকরন সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় সুন্দরবনের বিকল্প কর্মসংস্থান ও পরিবেশ বান্ধব চুলার ব্যবহার সংক্রান্ত বিষয়ে প্রকল্প নিয়ে ৪ টি ইউনিয়ন নিয়ে কাজ করছে প্রত্যাশী সংস্থা। ঐ প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সোহেল হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী,সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, এনজিও প্রতিনিধি আতাউর রহমান, মুহাঃ মুস্তাক আহমেদ, প্রত্যাশী সংস্থার মোঃ আলমগীর হোসেন, কল্যান বসাক, মাহমুদা আক্তার, রেশমা খাতুন, মোঃ হাবিবুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।
কযরায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৪ ডিসেম্বর আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনাটি হলো যে, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত কয়রা মৌজায় ৮৯৮ খতিয়ানে ৮১৯ দাগে ২.৮০ একর জমিতে বসবাস সহ ধান চাষাবাদ করে আসিতেছি। ঐ জমির দলিলে দাগ ও খতিয়ান অনুয়ায়ী আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ৮১৯ দাগের কোন জমি নেই। তার পরেও তারা জোরপুর্বক জমি দখলের চেষ্টা চালায়। তারই রেশ ধরে গত ১১ ডিসেম্বর আমার কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে সুপদ বিশ্বাস সহ আরও অনেকেই আমার কাছে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক প্রেরন করেন। আমি সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে কয়রা উপজেলা ম্যাজিস্টেট আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা থেকে রেহাই পেতে তারা আমার বিরুদ্ধে সেলো মেশিন ভাঙ্গা সহ জমি দখলের মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে দোষীদের দৃষ্টামুলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।