• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শিবিরের মতবিনিময় ও প্রকাশনা বিতরণ

মোস্তাফিজুর রহমান :
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : ফ্যাসিবাদবিরোধী বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও জেলা সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় সভা এবং ২০২৬ সালের নববর্ষ উপলক্ষে প্রকাশনা উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ইস্টি কুটুম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, ছাত্রসমাজের বর্তমান চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাঈফ মোহাম্মদ শাহ আলম ও জেলা সেক্রেটারি মাহদী হাসান, কুড়িগ্রাম জেলা ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান ও মুখ্য সংগঠক নুরামিন , কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি লোকমান ও সেক্রেটারি আল ইমরান, কুড়িগ্রাম জেলা ছাত্র মজলিসের সভাপতি ইমাম হাসান ও জেলা সেক্রেটারি সাকিল, কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার জেলা সেক্রেটারিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category