• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ সাঈদীর ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তার কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানালেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। মঙ্গলবার দুপুর ২ টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে নব নির্বাচিত বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর অফিসে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আল আমিন ফকির, পৌর ৮ নং যুব সেক্রেটারি রেদওয়ান রিয়াজ, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন, সাবেক ছাত্রদল নেতা মারুফ, ব্যবসায়ী সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সভাপতি, আহসানুল কবির সিনিয়র সহ সভাপতি ও মেহেদী হাসান সহ-সভাপতি নির্বাচিত হন। এ সময় মাসুদ সাঈদী নব নির্বাচিত সভাপতিকে বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে যেন দ্রব্যমূল্যের দাম বেশি যেন না রাখে এবং বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন কমিটি সব সময় নজরদারি রাখবেন। তিনি আরো বলেন, বাজারের ভিতরে যেন যত্রতত্র দোকান বসিয়ে মানুষের ভোগান্তি তৈরি করা না হয় এবং কোন প্রকারের ভেজাল জিনিস বিক্রি করে ক্রেতাদের ঠকানো না হয়। ব্যবসা শুধু মুনাফার জন্যই নয় এটি এক প্রকারের জনসেবা। সবাই মিলে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category