• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল

বায়েজিদ :
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ২৩ ডিসেম্বর বিকেলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে আনন্দ মিছিল পলাশবাড়ী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারমাথা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ।
বক্তারা বলেন, তারেক রহমানের জন্য পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশের মতো পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের দলীয় নেতা-কর্মী রাজধানীতে সমাগত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category