• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এরমধ্যে দুইটি আসনে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন এ প্রতিবেদককে তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীদের তালিকা তুলে ধরে ফেসবুক প্রোফাইলে একটি পোস্টও করেছেন তিনি।
ঘোষিত প্রার্থীরা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক এমপি আলহাজ্ব আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে প্রকৌশলী ময়নুর রাব্বি চৌধুরী রুমান ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অধ্যক্ষ কাজী মশিউর রহমান।
জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন মনোনয়নের বিষয়ে বলেন, প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। দলের নেতা-কর্মীদের লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category