• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করতে হবে : অপর্ণা রায় দাস

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে সম্মানিত সভাপতি অপর্ণা রায় দাস বলেন, একটি মহল এদেশের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমাদের উচিত এই পাতা ফাঁদ থেকে বেরিয়ে আসা।
সম্প্রতি ময়মনসিংহের দিপু চন্দ্র দাস, ইনকিলাব মঞ্চের ফয়সাল ওসমান হাদী ও লক্ষ্মীপুরের আয়েশার হত্যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের এই সন্ত্রাসী কার্যকলাপ পরিহার করতে হবে। তা না হলে দেশে গণতন্ত্র ব্যাহত হবে ।
শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের উদ্যোগে অপর্ণা রায় দাসের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ , বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, বিশ্বজিৎ ভদ্র, তন্ময় সাহা, সুভাষ চন্দ্র দাস, সমীর সরকার, সুবীর দত্ত, মনি শংকর রায়, সীমান্ত দাস , মিলন মজুমদার প্রমুখ। গীতা পাঠ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রার্থনা সভা শেষ হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category