• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক :
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এবার সেমি ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় জুনিয়র টাইগাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া পাকিস্তান শিরোপার লড়াইয়ে ভারতকে পাত্তাই দিলো না। ১৯১ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরল পাকিস্তানের যুবারা।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সামির মিনহাস। জবাব দিতে নেমে ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category