• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, জাতির কাছে প্রশ্ন হাদির ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ছোট ভাই শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন তার বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, “৭-৮ দিন পেরিয়ে গেছে। দিবালোকের মধ্যে গুলি করে খুনি যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। যদি তারা সীমান্ত পার হয়ে থাকে, তাহলে ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে কীভাবে পালিয়ে গেল—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ছিল। আল্লাহ হয়তো তাকে শহীদি মৃত্যু দান করেছেন।” তিনি আরও বলেন, “কিন্তু এই একটি দাবি আমি কখনো ছাড়বো না—আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার মাটিতে দেখতে পারি। ৭-৮ দিন হয়ে গেল, এখনো আমরা কিছুই করতে পারিনি। এই বেদনায় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে।”
ড. আবু বকর ছিদ্দিক বলেন, “আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ ওসমান হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি বার্তা দিয়ে গেছে—কীভাবে তা রক্ষা করতে হয়, সেই শিক্ষাই সে আমাদের দিয়ে গেছে।”
তিনি বলেন, তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট শরিফ ওসমান হাদি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category