সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবীতে নরসিংদীর মাধবদীতে বিভিন্ন সংঘটন বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন সংগঠন মাধবদী বাজার বড় মসজিদ, মসজিদে আকবর কমপ্লেক্স জাল পট্রি থেকে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মাধবদী বাজারের বিভিন্ন সড়ক পথ প্রদক্ষিণ করে মাধবদী থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, মাধবদী থানা শাখার সেক্রেটারী জাফর উল্লাহ খান, শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, নরসিংদী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন সহ অন্যান্য সংঘটনের নেতা কর্মীরা।
ওসমান হাদির মৃত্যু: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুম্মা নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করে। অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।