• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানী প্রেসক্লাবে নবাগত ইউএনও ও ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হাওলাদার।
গত বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও বাড়ানো সম্ভব। তিনি আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় ওসি মো. শামিম হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category