সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় উপজেলা প্রশাসন ১-০ গোলে সুধী সমাজকে পরাজিত করে বিজয়ী হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, নুরুল আমিন নাহিন প্রমুখ। খেলা পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।
কাটেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানীর অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে অপরাধ দমনে বিশেষ ভুমিকা পালন করায় এক বন কর্মকর্তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহল। তারা তাদের অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এ ধরনের কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় জেলে বাওয়ালীরা। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ঐ বন কর্মকর্তা প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। জানা গেছে ১৫ মার্চ সাতক্ষীরা রেঞ্জের অধিনস্থ কাটেশ্বর বন টহল ফাঁড়িতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন মোঃ মোস্তাফিজুর রহমান। দায়িত্ব গ্রহন করার পর থেকে তিনি সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। নিয়মিত টহল কার্যক্রম চলমান রাখায় বিপাকে পড়ে চোরাকারবারিরা। এমনকি তাকে একটি মহলের কথা মতো চলার প্রস্তাব দেওয়া হয়। তিনি তাদের কথা না শুনায় ঐ মহলটি ইতিমধ্যে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে মেতে উঠে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য প্রদান করে ঐ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশেন করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভান্তমুলক মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এই টহল ফাঁড়িতে যোগদান করার পর পিওআর এবং ইউডিওআর মামলা দায়ের করা সহ সাতটি বন অপরাধ উদঘাটন করা হয়েছে। এর মধ্যে ইঞ্জিন চালিত ট্রলার একটি, হরিণ শিকারের নৌকা, জ্বালানি কাঠের নৌকা এবং নিষিদ্ধ জাল আটক করা হয়। যার পরিপ্রক্ষিতে আমাকে স্থানীয় লোকজনের রোষানলে পড়তে হচ্ছে। এমনকি এ সকল কাজের সাথে জড়িত ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে বানোয়াট বিরুপ মন্তব্য করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমি এ সকল মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কয়রায় মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা সদর ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তরনের গেইন প্রকল্পের সহযোগীতায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আলতাফ হোসেন লাভলুর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান, স্বাস্থ্য বিভাগের এবি ছিদ্দিক, জয়নাব খাতুন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সমাজ সেবক সানা মুনছুর রহমান, মোল্যা মনিরুজ্জামান, ফিল্ড অর্গানাইজার ফৌজিয়া পারভীন, স্বেচ্ছাসেবক হাফেজ মনিরুজ্জামান, আশিকুজ্জামান প্রমুখ।