• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রা

আতাউর শাহ্ :
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : মহান বিজয় দিবস উপলক্ষে ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে নওগাঁয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বাইপাস সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৫(সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব সহ প্রায় ৩ হাজার নেতৃবৃন্দ। সবার মাথায় ছিলো বিজয়ের ক্যাপ। এসময় বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দেন তারা।

নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতা
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর একটার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো। মিটিংয়ের বিষয়টি টের পেয়ে এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পাটির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতিক লাঙ্গলসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে ছাত্র-জনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রেজোয়ান, রাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র জনতা তাদের এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আ’লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আ’লীগের সকল নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোন কার্যক্রম বাংলাদেশে হতে পারেনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category