সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : নানা কর্মসূচীর মধ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৫ তম বিজয় দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব ফজলে রাব্বি, পিপিএম। এছাড়াও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও প্রশাসন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, কুড়িগ্রাম জেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে বিজয় দিবসে আয়োজিত বিজয় এক বর্ণাঢ্য র্যালি জেলা জামায়াতের অফিস চামড়ার গোলা এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন’র নেতৃত্বে। এ সময় তার সাথে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, যুব ও ক্রিড়া বিভাগের জেলা সভাপতি এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ, জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু ও ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন সহ হাজারো নেতাকর্মী।