• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির উপর হামলা মামলার আসামির সংবাদ সম্মেলন

আজিজুর রহমান টিপু :
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল হোসেনের উপর হামলা মামলার আসামি সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবার দপুরে সদর উপজেলার সাবানা পার্কের ওয়েটিং রুমে সংবাদ সম্মেলনে মামলার আসামি হিমেল দাড়িয়া ও হিরক রায়, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে পার্কে হামলা,ভাংচুর ও চাঁদার অভিযোগ এনে এই সংবাদ সম্মেলন করেন। তবে হামলায় ভাংচুরের কোন আলামত সাংবাদিকদের দেখাতে পারেনি তারা। এ সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন গঠন মুলক প্রশ্নের উত্তর না দিতে পেরে দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে তারা।
উল্লেখ ১০ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর আলির নির্বাচনী জনসভায় দলীয় নেতা কর্মিদের নিয়ে অংশ নেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো,মিকাইল হোসেন। পরে নির্বাচনী জনসভা শেষ করে সন্ধার পরে ফেরার পথে পাটকেল বাড়ি এলাকায় আসলে তার উপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দলীয় নেতা কর্মিরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল হোসেন ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসমী করে একটি মামলা করেন। মামলা নং-২৩ তারিখ ১৩/১২/২৫ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category