সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় অন্তর্ভুক্তিমুলক এলাকা ভিত্তিক দুর্যোগ সতর্ক বার্তা বিষয়ক কার্যক্রম উপলক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিতাসের ডি,আই,ডি,আর,এম কল প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কামাল হোসেন, ফরহাদ হোসেন, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, বিভুতি ভুষন রায়৷ ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, মাসুম বিল্লাহ মিন্টু, মোঃ মোস্তফা কামাল, সীমা রানী মন্ডল, সেলিনা গাউস, আমেনা খাতুন, বিবাহ রেজিস্ট্রার আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, প্রভাষক রবিউল ইসলাম, সিপিপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মাহমুদ হাসান, প্রতিবন্ধি সদস্য শরিফুল ইসলাম মিল্টন,রাফেজা খাতুন, অহিদ মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিপিপি সদস্য, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
কয়রায় দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন
কয়রা (খুলনা)প্রতিনিধি : কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত নীলমনি বিশ্বাসের পুত্র সুপদ বিশ্বাস জানান, পৈত্রিক সুত্রে আমার প্রাপ্ত ১.৩৩ একর জমি দির্ঘদিন যাবত মিষ্টি পানির মৎস্য ঘের সহ ধান চাষাবাদ করে শান্তিপুর্নভাবে ভোগ দখল করে আসছি। উক্ত মৎস্য ঘেরে পানি উত্তোলন ও ধান চাষের জন্য দুটি শ্যালো মেশিন বসানো রয়েছে। গত ১১ ডিসেম্বর আমার প্রতিপক্ষ একই গ্রামের প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস, রফিকুল, আজগার আলী গাজী, বাবু ঢালী, সিরাজ শেখ ও আছিফ শেখ সহ আরও ১০/১৫ জন কোন কারন ছাড়াই দেশীয অস্ত্র সহ লাঠিসোটা নিয়ে আমার ভোগ দখলীয় জমি জবর দখল করার চেষ্টা চালায়। এমনকি আমার জমিতে বসানো শ্যালো মেশিন দুটি ভাংচুর করে। মৎস্য ঘেরের বাসায় থাকা একটি সাবমার্সোবল মোটর ও বিদুৎতের সুইচ বোড লুট করে নিয়ে যায় তারা। অসহায়ত্ব জীবন যাপন করার কারনে আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা। এতে করে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিষপত্র ক্ষতি হয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যম প্রকৃত ঘটনাটি সরেজমিন তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।