• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে গাইবান্ধায় সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ফিতা কেটে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব(কাচারী বাজার) এর সাধারন সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা সহ অন্যরা।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category