• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চলনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আঃ খালেক, প্রেসক্লাবের সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, সাংবাদিক নুরুল আমিন নাহিন, গীরেন্দ্রনাথ মন্ডল, মজিবার রহমান, প্রভাষক রবিউল ইসলাম, আবুল বাশার, আবু ওবায়দা, মোঃ ফারুক আজম, আরিফুর রহমান, ফয়সাল আহমেদ প্রমুুখ। মতবিনিময় সভায় কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে বিভিন্ন বিষয় নিয়ে গুরত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category