• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত সভায় জেলার শিল্পপতিসহ বিভিন্ন পর্যায়ের কয়েকশত ব্যবসায়ী অংশ নেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, যুগ্ম কমিশনার মোঃ রিয়াজুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোঃ হেলাল মিয়া।
এসময় বক্তারা, সময় মত নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহবান জানান। শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের ১০ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার অনুরোধ করা হয় সভায়। বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে বলে জানান ভ্যাট বিভাগের কর্মকর্তারা। ভ্যাট আইন না জানা থাকায় ভ্যাটের প্রতি অনেকের ভয় রয়েছে, ভ্যাট আইন জানলে ভয় থাকবে না বলেও জানান তারা।

চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, খালেদা জিয়াকে সে সুযোগ দেয়া হয়নি : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) : দেশের চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, তাকে আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মাধবদীতে উত্তর বিরামপুর ঈদগাঁ বালুরমাঠে কাজিমউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও তিন হাজার অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দিয়েছে। ফরমায়েশী আদালতে রায় দিয়ে পরিত্যক্ত বাড়িতে রেখে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা যে অন্যায়-অত্যাচার, নির্যাতন খুন-গুম করেছে, তাই নয়। তারা শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলোও লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে। দেশের টাকা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ না হয়ে, তারা বটগাছ হয়েছে। তারা পুকুর নয়, সাগর চুরি করার ফলে দেশের এক তৃতীয়াংশ দরিদ্র ঝুঁকিতে রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে। দেশের কোন নারী-শিশু না খেয়ে থাকবে না, তাদের আর কষ্ট করতে হবে না।
খায়রুল কবির খোকন আরো বলেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনবে। আমাদের মহিলারা আর না খেয়ে থাকতে হবে না, কষ্ট করতে হবে না।
কাজিম উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি কাজী ওয়াসিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী থানা বিএনপির সভাপতি আমান উল্লাহসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category