• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে জেলা প্রশাসক আবু সাঈদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। ১১ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাও. আলী হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক তৌহিদুর রহমান রাতুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, বিএনপি মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হাই মীর প্রমুখ।
সরকারি বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মহিউদ্দিন, সরকারি ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ বাবু সনজিত পাল, ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার এবং ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামিম হোসেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উলেখ্য তিনি জেলা প্রশাসক হিসেবে গত নভেম্বর মাসে পিরেজপুর যোগদান করেন তিনি এই প্রথম ইন্দুরকানী ুপজেলায় আগমন করেন।
এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের উন্নয়ন কার্যক্রম, পাড়েরহাট ভূমি অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। দুপুর ১২টায় তিনি ইন্দুরকানী ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং কচাঁ নদী সংলগ্ন এলজিইডির রাস্তা-মহিদ তালুকদারের বাড়ি হয়ে টিএন্ডটি সড়ক-উদ্বোধন করেন।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “জাতীয় নির্বাচন সামনে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। আমাদের কাছে সব প্রার্থীই সমান। জেলা প্রশাসন সবার পাশে আছে। আগামী জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর।” এই বিষয়ে আপনাদের সহযোগীতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category