সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে পিরোজপুর জেলা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। এ পরিষ্কার কার্যক্রম শুরু করেছে দলের নেতাকর্মীরা। পুরো দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে “পরিচ্ছন্ন পরিবেশ, বদলে দিব বাংলাদেশ” এই শ্লোগানেকে সামনে রেখে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি ঘোষণা করেছে পিরোজপুর পৌর জামায়াত। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মোঃ ইসহাক আলী খানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচির উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, বাসযোগ্য একটি পিরোজপুর গড়ে তোলার লক্ষ্যে এই সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জন সচেতনতা সৃষ্টির কাজ শুরু করেছি। এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, আমরা এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আরো বিভিন্ন জায়গায় পরিচালনা করব। এছাড়া পিরোজপুরেকে গড়ে তোলার জন্য আরো অনেক ভালো কাজ আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান, সদর হাসপাতালের আরএমও ডাঃ নিজাম উদ্দিন, পিরোজপুর পৌরসভার আমীর ইসাহাক আলী খান প্রমূখ।