• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা ৩০মিনিটে পিরোজপুর জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের সভাক্ষে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীর সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পুলিশ সুপার পিরোজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরিচয়পর্ব শেষে প্রেসক্লাব সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
জেলা পুলিশ সুপার পিরোজপুরের সমস্যা এবং সংবাদকর্মীদের প্রত্যাশা সম্পর্কে জানতে চান। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে এ বিষয়ে তুলে ধরেন। বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবির প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক সমকাল ও চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক খবর প্রতিনিধি এর এম এ রব্বানী ফিরোজ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ডেইলি অবজারভারের জিয়াউল আহসান, সময় টিভির জিয়াউল হক, এনটিভির রশিদ আল মুনান সুজন, ইন্ডিপেন্ডেন্ট টিভির তামিম সরদার, দ্যা এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, মোহনা টিভির নূর উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সোহরাব হোসাইন জুয়েল, দৈনিক ভোরের পাতার নাছির উদ্দীন ও জিটিভির নাঈম তালুকদারসহ আরও অনেকে।
বক্তব্যে মিডিয়াকর্মীরা বলেন, পিরোজপুরকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হয়— এই রুট ভেঙে দেয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করা, পিরোজপুরে মৌসুমী চুরি ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা, সড়ক বাতি তার চুরি রোধে ব্যবস্থা গ্রহণ, মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের যাতে হয়রানমূলক মামলা-মোকদ্দমায় জড়াতে না পড়ে সে ব্যাপারে খেয়াল রাখা, পিরোজপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাম্প্রতিক চুরি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পিরোজপুর থানা কে দালাল মুক্ত করা, টিনেজারদের বেপরোয়া মোটরসাইকেল চালনা প্রতিরোধ, বালিকা বিদ্যালয়ে এবং কোচিং সেন্টারের আশেপাশে ইভটিজিং বন্ধের ব্যবস্থা গ্রহণ, পুলিশি গ্রেপ্তার বাণিজ্য বন্ধ, থানাগুলোকে মানব সেবাবান্ধব করে গড়ে তোলাসহ পুলিশি সেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
পুলিশ সুপার মঞ্জুর আহমেদ সিদ্দিকী মনোযোগ দিয়ে মিডিয়াকর্মীদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক উত্তর দেন এছাড়া করণীয় সম্পর্কে উপস্থিত সাংবাদিকদেরকে অবহিত করেন। সমাপনী বক্তব্যে পিরোজপুরের সার্বিক উন্নয়নে পুলিশ এবং সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে বলে আশ্বস্ত করেন। আগামী দিনগুলোতে আরো কথা হবে এবং পরস্পরের সহযোগিতায় পিরোজপুরকে সুন্দর একটি জেলায় পরিনত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category