• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মাসুদ সাঈদীর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর গণসংযোগ অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়াও ইন্দুরকানী গ্রামে এই গন সংযোগ অনুষ্ঠিত হয়। পরে রাত আটার পরে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সাথে উপজেলা জামায়াত কার্যালয়ে মত বিনিময় করেন মাসুদ সাঈদী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই,
উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক তৌহিদুর রহমান রাতুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা অর্থ সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির মাওলানা খাইরুল বাশার প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-পূজামণ্ডপ কমিটির সভাপতি বাবু শুকরঞ্জন হালদার, বাবু বিধান হালদার, বাবু রামকৃষ্ণ হালদার, সমিরন হালদার, সুষেন মণ্ডল, রবীন্দ্রনাথ ডাকুয়া সহ এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। গণসংযোগে মাসুদ সাঈদী বলেন-“আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন, তবে আমার সাধ্যের সবটুকু দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করব, ইনশাআল্লাহ।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category