• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ আগুনে পুড়লো কয়েক কোটি টাকার তুলা ও সুতা

মোঃ আল আমিন :
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : স্পিনিং মিলের ভয়াবহ আগুনে পুড়চ্ছে বিশাল তুলা ও সুতার গোডাউন নরসিংদী সদর উপজেলার শীলমান্দী এন.আর স্পিনিং মিলে এ। ভয়াবহ অগ্নিকান্ডে মিলের মেশিনসহ বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ১০ টায় লাগা আগুনে রাত ৫টা পর্যন্ত টানা ছয় ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের একাধিক দল।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে রাত সোয়া ১০টার দিকে এন আর স্পিনিং মিলের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের তুলার গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। এসময় আগুনের তীব্রতা ভয়াবহ রূপ নিতে শুরু করে।
খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের দল অংশ নেন। কিন্তু আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকায় পরে পলাশ ও আড়াইহাজার থেকে আরও দুইটি ফায়ার সার্ভিসের দল যোগ দেন। মোট চারটি ফায়ার ফাইটিংয়ের ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। এন.আর. স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি। আমরা সঙ্গে সঙ্গে শ্রমিকদের বের করে দিই। কিন্তু চোখের সামনে কয়েক কোটি টাকার তুলা আর সুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, তুলা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। চারটি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
আগুন লাগার ১৩ ঘন্টা পরও এ রিপোর্ট লেখার শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এখনও তুলার গুদামে ঘষে ঘষে আগুন জলছে। এদিকে দমকল বাহিনীর সদস্যরা বলছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। রিপোর্টে লেখা পর্যন্ত এখনও ক্ষতিক্ষয়র পরিমাণ জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category