সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশীতে আল ফালা নূরানী ক্যাডেট একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা অর্থ সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মামুন হোসেন, পত্তাশী ইউনিয়ন আমির মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন-মাওলানা নুরুল ইসলাম, সমাজসেবক ছোহরাব হোসেন হাওলাদার, রফিকুল ইসলাম পান্নু, সাবেক প্রধান শিক্ষক রফিক আহমেদ, ডা. ইউনুস আলী প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে পত্তাশী রহিম স্মৃতি দাখিল মাদ্রাসা, হাসানিয়া দাখিল মাদ্রাসা এবং খেজুরতলা এস. দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন মাসুদ সাঈদী।
এসময় মাসুদ সাঈদী বলেন, “আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন, তবে আমার সাধ্যের সবটুকু আপনাদের জন্য বিলিয়ে দেব ইনশাআল্লাহ।”