• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত

বায়েজিদ :
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের কোপে একজন জামায়াত নেতা গুরুতর ভাবে আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান আকস্মিকভাবে ১নং ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা ও পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক আপেল মাহমুদের ওপর হামলা চালায়। হামলার সময় হাসান হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাম হাতে শক্ত কোপ মারে। এতে তার হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদ চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় হামলাকারী হাসান পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার জানান, মৌখিক অভিযোগ পেয়ে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
বিএনপি’র চেয়ারপার্সন,তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহযোগীতায় ৬ই ডিসেম্বর শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর আয়োজনে ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ এর সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন ও উপস্থিত শিক্ষকদের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে এলাকার সমস্যাগুলো সমাধানের পাশাপাশি সকলকে সঙ্গে নিয়ে পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার মাটি ও মানুষের উন্নয়নে ভূমিকা পালনের আহবান জানান।
এ সমাবেশে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মিল্টন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,মিজানুর রহমান নিক্সন,সদস্য সচিব রাজু আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা,সদস্য সচিব ইমরান সরকার,উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় প্রমুখ।
সমাবেশে পলাশবাড়ী উপজেলার হাইস্কুল,কলেজ ও মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category