• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চিড়িয়াখানার সিংহটিকে খাঁচায় ঢোকানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে আবারও খাঁচায় ঢোকানো হয়েছে। বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, ‘বিকাল সাড়ে চারটা থেকে পৌনে ৫টার দিকে একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যায়। তবে সে পাবলিকলি আসেনি। সে তার খাঁচার টেরিটোরির মধ্যেই ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা লোকগুলোকে (দর্শনার্থী) খালি করে দিয়েছি। তো যার ফলে তাকে (সিংহ) উত্তেজিত করেনি, সেও (সিংহ) বুঝতে পারেনি প্রথমে। আমরা গরুর গোস্ত দিয়েছি, সেগুলো খেয়ে শান্ত হয়েছিল। পরে আমরা এনেস্থিসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে। এখন সে ঝিমুচ্ছে।’
কীভাবে সিংহটি খাঁচা থেকে বের হলো- এমন প্রশ্নের জবাবে চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘খাঁচায় প্রবেশ এবং বাহিরের পথ একটিই। বেরনোর বিষয়টি আসলে তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। আমরা এখনও খাঁচার সামনে যেতে পারিনি। সিংহটিকে খাঁচায় ঢোকানোর পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো। তারপর কারণটি জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category