• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, প্রান নাশের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের উপর হামলা করেছে দার্বিত্তরা। গত সোমবার পিরোজপুর সদর উপজেলাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে ব্যক্তিগত কাজে গেলে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দিনের আলো পত্রিকার সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর হামলা চালায় জুজখোলা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট বাদশা শিকদার ও তার ক্যাডার বাহিনী। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। হামলার ঘটনায় আহত সাংবাদিক মাইনুল জানান, বেশ কয়েকদিন আগে জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে। সেই মানববন্ধনের সংবাদ সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করার ফলে বাদশা শিকদার ও সেজান সিকদার ক্ষিপ্ত হয়। এবং ক্ষিপ্ততার এক পর্যায় আমাকে খুন জখমের হুমকি প্রদান করে। ঘটনার দিন ব্যক্তিগত কাজ সেরে মাইনুল ইসলাম মামুন তার স্ত্রীকে সাথে নিয়ে জুজখোলা বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালায় বাদশা সিকদার ও তার ক্যাডারবাহিনী। এসময় দেশীয় অস্ত্রসহ লোহার রট ও জিআইপাইপ দিয়ে এলোপাতারি পিটিয়ে মাইনুলের বাম হাত ভেঙে দেয় এবং ডান হাত, বুক, মাথা ও পিঠের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। সাথে থাকা তার স্ত্রীকেও শারিরীকভাবে নির্যাতন আঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে ঐ সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এনিয়ে পিরোজপুর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, আমার উপরে হামলা স্বাধীন সংবাদ প্রচার ও সংবাদ পত্রের উপর হামলা। এ হামলা যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত না করলে সাংবাদিকতা হুমকির মুখে পরবে। এ বিষয় পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবিষয় লিখিত অভিজোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্তা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category