• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সৃষ্টিকর্তার কৃপায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অদ্য সন্ধ্যায় শ্রী শ্রী রমনা কালীমন্দিরে এক প্রার্থনা সভায় শ্রী শ্রী রমনা কালী মন্দিরের সভাপতি, বিএনপি’র কেন্দ্রীয় প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেন, বাংলাদেশের কোটি মানুষের নেত্রী আজ অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থের দিকে চেয়ে সৃষ্টিকর্তা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবেন। অপর্ণা রায়ের সভাপতিত্বে উক্ত সভায় বিএনপি’র কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু, সহ-সভাপতি গৌতম মিত্র, উত্তম সরকার, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, বিশ্বজিৎ ভদ্র, গোবিন্দ কুণ্ড, অনিক সাহা, সীমান্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় গীতা পাঠ করেন শ্রী হরি চক্রবর্তী। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category