• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সবুজবংলা২৪ডটকম, ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ খসড়া, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ (সংশোধন)-২০২৫ এর খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে।
রাজউক আইন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনও প্রতিষ্ঠান করা যায় কিনা, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
শফিকুল আলম বলেন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন করার জন্য একটা বাছাই কমিটি এখানে কাজ করার কথা ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে। কেননা আমাদের দেশে দুর্নীতি যেভাবে স্তরে স্তরে সংঘটিত হয়, সেখানে দেখা যাচ্ছে বাছাই কমিটি করলেও একটা দুর্নীতির বিস্তার লাভ পেতে পারে। সে জন্য সিদ্ধান্ত হয়েছে, এই সুপারিশ নেওয়া হবে না। কমিশনে পাঁচ জন কমিশনার থাকবেন। তার মধ্যে অন্তত একজনের তথ্য প্রযুক্তি বিষয়ক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category