• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃআলাউদ্দিন ভূইয়া জনি,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, শিক্ষা ও আইসিটি শাখা / শিক্ষা শাখা, রেভিনিউ মুন্সিখানা,জেনারেল সার্টিফিকেট শাখা, টিসিবি, ওমেন্স এন্ড চাইল্ড সাপের্োট কর্ণার, জেলা শিল্পকলা একাডেমি) মোঃ জাকির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান,পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ,জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর,পজিটিভ পিরোজপুর এর সভাপতি মোঃ হাবিবুর রহমান সহ জেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পিরোজপুরের সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে ও পিরোজপুরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category