• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা, মায়ের পূর্বের স্বামীসহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

একেএম শাহজাহান :
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা পরে পাশ্ববর্তী ধান খেতে পুতে রাখার অভিযোগে শিশুর মায়ের পূর্বের স্বামীসহ তার অপর সহযোগিসহ দুজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রাজজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। নোয়াখালী জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে ২০২১ সালে ২ এপ্রিল শিশু মিজানুর রহমান আশরাফুলকে (৬) পারিবারিক কলহের জেরে দন্ডপ্রাপ্ত আসামি শিশুর মা পান্না আকতারের পূর্বের স্বামী বাড়ী থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। এরপর পাশ্ববর্তী আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে পুতে রাখে। ৩দিন পর ধান ক্ষেতে একটি শিশুর অর্ধগলিত লাশ থাকার খবর পেয়ে ভিকটিমের পিতা আবুল কাশেম গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। এ ঘটনায় তিনি ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ ঘটনার ক্লু উদঘাটন করে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমের স্ত্রীর পূর্বের স্বামী আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) স্বীকোরোক্তী দেওয়ায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ শুনানী শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ ইমতিয়াজ মোরশেদ অভিযুক্ত ২ জনকে ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আলাউদ্দিন ও আবদুল্লাহ হাসান আল মামুনকে যাবজ্জীবন কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যডভোকেট শাহাদাৎ হোসেন এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যডভোকেট মীর হোসেন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: ব্যারিস্টার খোকন
একেএম শাহজাহান : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বেগম জিয়া ও তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির আদর্শের রাজনীতি করে। আমিও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, আমাকে যাদের নির্দেশে ১৮ সালে গুলি করা হয়েছে। অনেকই আমাকে বলছে মামলা করার জন্য, কিন্তু প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস আমি মামলা করেনি, আল্লাহর কাছে বিচার দিলাম। শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলে। ব্যারিস্টার খোকন বলেন, দেশে যে অস্থিরতা, যে অস্বস্তি, যে ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছে তার মূল কারণ সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়াবহ বিস্তার। জনগণ আজ নিরাপত্তাহীন, ব্যবসায়ীরা অবরুদ্ধ, সাধারণ মানুষ ঘরে বাইরে আতঙ্কে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি এ অন্তবর্তীকালীন সরকার। এ জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দরকার। এ সরকারের উচিত হবে যথা সময়ে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। দেশের মানুষ চায় শান্তি, মানুষ চায় নিরাপদ পরিবেশ, ব্যবসা করতে চায় স্বাভাবিকভাবে, ভোট দিতে চায় নির্ভয়ে। তিনি বলেন, দেশের অর্থনীতি যেমন ক্রমে দুর্বল হচ্ছে, তেমনি সামাজিক কাঠামোও ভেঙে পড়ছে। অপরাধীরা যতদিন রাজনৈতিক ছায়া পাবে, ততদিন মানুষ শান্তিতে থাকবে না। প্রশাসনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের রঙ দেখে বিচার করবেন না। যে অপরাধ করবে সে অপরাধী, সে যেই দলেরই হোক। পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দিন, প্রশাসনকে দলীয় স্বার্থের বাইরে আসতে দিন। দেশের জন্য, জনগণের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে হবে। যেকোনো দলের লোক চাটখিল, সোনাইমুড়ী উপজেলায় ইয়াবা, মাদক, চাঁদাবাজি করলে-তা বন্ধ না করতে পারলে চাকরি ছেড়ে বা বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানান তিনি। খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকনের সভাপতিত্বে সাবেক সম্পাদক জালাল আহমেদ পরিচালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা, আলাউদ্দিন ভূঁইয়া, এহসানুল হক মাসুদ, আনিস হানিফ, বাবর, বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category