• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি প্রানী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি এবং প্রাণীসম্পদ মেলার আয়োজন করা হয়। এতে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বুধবার(২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে এই প্রানী সম্পদ সপ্তাহ পালন করা হয়। কয়রা সদরে র‌্যালি শেষে প্রানী সম্পদ অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার ও উপজেলা কৃষি অফিসার তীলোক কুমার ঘোষ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুন কুমার রায়, উপজেলা প্রানী সম্পদ সম্প্রারন অফিসার হাসান ফেরদৌস কমল, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইউসুফ আলী, খামারী শাহানারা খাতুন,নারগিস আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

কয়রায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে বিজয়ী করতে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনা সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা- ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কয়রার বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, অধ্যাপক নজরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, জিএম রফিকুল ইসলাম, আঃ সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, আঃ রহিম সানা, আয়ুব আলী, হাবিবুর রহমান, ডিএম নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সহ-সভাপতি ডাঃ নুর ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য ডিএম হেলাল উদ্দিন, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, শ্রমীক দলের সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ, মহিলা দলের সভানেত্রী দিলরুবা মিজান, সাধারণ সম্পাদক সরাইয়া ইয়াসমিন, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরীন, সদস্য সচিব ডাঃ আমিরুল, ছাত্রদল নেতা মামুনার রশিদ, মেহেদী হাসান সবুজ প্রমুখ। সাংগঠনিক সভায় কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category