• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধা রেলস্টেশনে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা রেলস্টেশন এলাকায় অবৈধ দোকানপাট, ইট-খোয়ার ব্যবসা ও রেলের জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন ডিভিশনের ডিভিশনাল স্টেট অফিসার মনজুরুল আলম। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা স্টেশন এলাকা ঘুরে দেখেন এবং রেলের পার্শ্ববর্তী জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও ব্যবসা কেন্দ্রগুলোতে অভিযান চালান তিনি।
এসময় রেলের জমিতে দখল করে পরিচালিত পাঁচটি দোকানে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার, রেলওয়ে আইসি আব্দুল গণি, আরএনবি সদস্য আশুতোষ রায়, আরএসবি সদস্য আব্দুল মালেক এবং রেল পুলিশ বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে ডিভিশনাল স্টেট অফিসার মনজুরুল আলম বলেন, “রেলের জমিতে যারা অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা করছে, তাদের অবশ্যই এনাল লাইসেন্স গ্রহণ করতে হবে। লাইসেন্স না নিলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরো বলেন, স্টেশন ও আশপাশের এলাকা স্বচ্ছ, নিরাপদ ও দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
রেলওয়ে কর্তৃপক্ষের এমন উদ্যোগে স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং স্টেশনের সৌন্দর্য বজায় রাখতে প্রশাসনের ভূমিকা অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category