• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় উপজেলা পর্যাযে ওয়াশ খাতের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা(খুলনা) : কয়রা উপজেলায় পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতের চ্যালেঞ্জ, করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়ে উপজেলা প্রশাসনের সাথে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ নভেম্বর) বেলা ১১ টায় হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর একশনস টু ক্লাইমেট চেঞ্জ ইনশিওরিং সাসটেইনএবল সলুশ্যন(এক্সেস) প্রকল্পের আয়োজনে ডরপের কয়রা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার অনুতব সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মো. শরিফুল আলম তুহিন। এ সময় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য, ইউপি সদস্য, সাংবাদিক ও মা সংসদের প্রতিনিধিরা উপজেলা পর্যায়ে পানির সংকট, স্যানিটেশন সুবিধার ঘাটতি এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে নানা প্রস্তাব তুলে ধরেন। সভায় বক্তারা কয়রার প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির জন্য ট্যাংকি বিতরণ, স্যানিটেশন রিং-স্লাব সরবরাহ, পানির সমস্যা নিয়ে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা, প্রতিটি ওয়ার্ডে সারের ডিলার নিয়োগ এবং কৃষি প্রণোদনা বৃদ্ধির দাবি উপস্থাপন করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরদার জানান, আগামী বছর কৃষি প্রণোদনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সকল ওয়ার্ডে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া চলমান। মোঃ লুৎফর রহমান জানান, কয়রা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ডরপ একটি ডিস্যালাইনেশন প্লান্ট স্থাপন করছে, যা ঐ এলাকার বিশুদ্ধ পানির সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী ওয়াশ খাতের সমস্যাগুলো সংবাদপত্রে গুরুত্বের সাথে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্তিয়াক আহমেদ বলেন, “ডরপ কয়রায় পানির জন্য প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কয়রায় বিশুদ্ধ পানির সংকট দূর করা সম্ভব। সভা শেষে উপজেলা প্রশাসন, সিভিল সোসাইটি, বাজেট মনিটরিং ক্লাব ও ডরপ-এর সমন্বিত উদ্যোগে ওয়াশ খাতের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা(খুলনা) : কয়রায় সুন্দরবনে জলবায়ু -সহনশীল জীবিকায় নারীদের অভিযোজন পরিকল্পনা প্রকল্পের দ্বিমাসিক প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজন এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের (জিসিএ) অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ,ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস,মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার আবুল কালাম, প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসান আব্দুল্লাহ রাফাত, এরিয়া সুপাইভাইজার শামীম হোসাইন, সেলিম আহমেদ প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার রাউফুর আদনান। অনুষ্ঠানে মহেশ্বরীপুর ও উত্তর বেদকাশি ইউনিয়নের সুন্দরবন নির্ভর নারী সদস্য প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, লোকাল লেভেলের কমিউনিটির লিডার, সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, ক্লাব প্রতিনিধি, কৃষক নেতা, ঘের মালিক, মহিলা উদ্যোক্তা, রুরাল ভালনারেবল কমিউনিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category