• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কর ফাঁকি রোধে শক্তিশালী তামাক করনীতি বাস্তবায়নের দাবিতে টুংগীপাড়ায় মানববন্ধন

মনিরুল ইসলাম :
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার ১ নং কুশলী ইউনিয়নের নিলফা বাজারে কর ফাঁকি রোধে শক্তিশালী তামাক করনীতি চূড়ান্ত ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন থ্রি স্টার অর্গানাইজেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন শেখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
আয়োজক সংস্থা থ্রি স্টার অর্গানাইজেশনের পক্ষে মাঃ ইলিয়াস হোসেন বলেন, তামাকখাতে কর ফাঁকি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, পাশাপাশি ধূমপায়ীর সংখ্যা কমাতে কার্যকর করনীতি প্রয়োজন। তিনি দ্রুত শক্তিশালী ও স্বচ্ছ তামাক কর কাঠামো চূড়ান্ত করার দাবি জানান। অতিথিরা বলেন, তামাকের ওপর যথাযথ কর আরোপ করা হলে একদিকে সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে তামাকের সহজলভ্যতা কমে জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, তামাকের কুফল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে। এজন্য সরকারকে আরও কঠোর তামাক কর ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানানো হয়।
স্বাস্থ্যসচেতন নাগরিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধন পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category