• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, কৃষক দম্পত্তির আহাজারি

আজিজুর রহমান টিপু :
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। মুহূর্তেই জীবিকার মূল ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কোটালীপাড়ার কৃষক সঞ্জয় দত্ত ও তাঁর স্ত্রী মুক্তা দত্ত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুড়ুয়া গ্রামে। শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শুন্য গোয়াল ঘর ঘিরে এলাকাবাসীর ভীড়।গরু হারানোর শোকে কৃষক দম্পতির ঘরে নেমে এসেছে গভীর হতাশা। পরিবারের দুই ছেলেকে পড়াশোনা করানোর স্বপ্ন, সংসারের ভরসা-সবই যেন মুহূর্তে ভেঙেচুরে গেছে।
সঞ্জয় দত্ত জানান, রাতে বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘর ভেঙে গরুগুলো নিয়ে যায় ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল। রাত সাড়ে ৩টার দিকে গোয়ালঘর থেকে শব্দ পাই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকা। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করি। দরজা ভেঙে বাইরে গিয়ে দেখি রাস্তায় দুইটা পিকআপ ভ্যান। একটাতে গরুগুলো তোলা, আরেকটায় ১০ থেকে ১২ জন দাঁড়িয় আছে। আমি পিকআপের দিকে দৌড় দিলে গুলি করার হুমকি দেয়। এরপরই দ্রুত গাড়ি চালিয় পালায়।
মুক্তা দত্ত কান্নাজড়িত কন্ঠে বলেন, গরুগুলা বাইচা থাহার ভরসা আছিল। দুইডা ছেলে লেখাপড়া করে। দুইডা গরুর দুধ বেচেই সংসার চলতো। একটা ষাড় ছিল, কয়দিন আগে ১ লাখ টাকা দাম কইছিল। তহন বেচি নাই, ভাবছিলাম ঈদের সময় বেইচা ঘর বানামু। সব শেষ হইয়া গেলো। আমরা নিঃস্ব হইলাম।
ভাঙ্গারহাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। কৃষক দম্পতি অভিযোগ দেওয়ার জন্য এসেছে। তদন্ত চলছে।
উল্লেখ্য, কোটালীপাড়ায় সম্প্রতি গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। এর আগেও দুটি ঘটনায় গরু চুরি করতে এসে গরুসহ দুটি পিকআপ ফেলে পালিয়ে যায় একটি চক্র। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বাড়ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category