• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ‘উৎস সন্ধ্যা ২০২৫’ ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে উৎস বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটিভিত্তিক এ সংস্থা। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এ বছরও সংস্থাটি শিশুদের শিক্ষা, পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কর্মসূচির কার্যক্রমের ধারাবাহিক পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
আগামী ২১ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায় অতিথিরা উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শুধু সঙ্গীত উপভোগেই নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে।
উৎস সন্ধ্যা ২০২৫ -এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ থেকে ৪০০০ টাকা। টিকিফাই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ০১৭১১৬২২৩৭৮ অথবা ০১৭৫৫৬১৮৯৩০ নম্বরে, অথবা ভিজিট করুন উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category