• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রশাসের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায কয়রা উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায বিজয়ীদের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ,
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনি শংকর, আনসার ভিডিপি অফিসার অহিদুজ্জামান প্রমুখ। এর ়আগে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসব সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়।

কয়রায় অন্তুর্ভূক্তিমূলক দূর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় অন্তুর্ভূক্তিমূলক দূর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই অনুষ্ঠান বুধবার (১৯নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আনসার ভিডিপি হল রুমে কারিতাস বাংলাদেশের (ডিসিএফ)প্রকল্পের আয়োজনে এই কর্মপরিকল্পনা যাচাই সভা অনুষ্ঠিত হয়।মহারজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতী ভূষন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) তরুণ রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার ইস্তেয়াক আহমেদ,ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ আহাদ, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, রিয়াছাদ আলী, সিবিএম গ্লোবালের ডিজেব্লিটি ইনক্লুশন অফিসার তানজিনা সাইফুল, ইউপি সদস্য আবু সাইদ, আঃ মান্নান, কামাল হোসেন, কারিতাস বাংলাদেশের হাসিবুল ইসলাম টুটুল, প্রতিবন্ধী সদস্য শাহবাজ হোসেন, আরাফাত হোসেন, মর্জিনা খাতুন প্রমুখ।কর্মপরিকল্পনায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, প্রতিবন্ধীবান্ধব উদ্ধার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের তথ্য ও প্রয়োজনীয় সংশোধনী উপস্থাপন করেন।কর্মপরিকল্পনা যাচাই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, নারী, শিশু, প্রতিবন্ধী,ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় জলবায়ু পরিরর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসন, স্থানচ্যুতি ও তাদের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে কারিতাসের বিএমজেড প্রকল্পের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলার উত্তর বেদকাশি ও সদর ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা কয়রার অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সুরক্ষা, তাদের কর্মসংস্থান সৃষ্টি, গৃহহীনদের বাসস্থানের সুবিধা নিশ্চিত করা সহ টেকসই বেড়িবাঁধ নির্মান করার আহবান জানান। কারিতাসের ডিআরআর- সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা পানি কমিটির সদস্য আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, ডাঃ নুর ইসলাম খোকন, সমাজসেবক মুনছুর রহমান সানা, মোল্যা মনিরুজ্জামান মনি, কামরুল ইসলাম মোল্যা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবাবের সদস্য শরিফা খাতুন, তাছলিমা খাতুন,রোমিছা খাতুন, আঃ মান্নান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category