• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের অবহিতকরন সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় সুন্দরবন কোয়ালিশনের চলমান প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অডিএফ, এমএসএস ও বিপিএমজেএসের সহযোগিতায় এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এমএসএসের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রকল্পের খুলনা বিভাগের কো-অর্ডিনেটর মোঃ শাহীন ইসলামের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি যুব উন্নয়ন অফিসার গোবিন্দ কুমার দে, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, অডিএফের নির্বাহী পরিচালক কোমলেশ মন্ডল, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের হিসাব রক্ষক রাজীবুল ইসলাম, কয়রার ফিল্ড অফিসার আনারুল ডাবলু, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, ফেরদাউছুর রহমান, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

কয়রায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মত বিনিময় সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ ( পাইকগাছা -কয়রা) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন । মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধা ৭ টায় কয়রা সদরের ৯নং ওর্য়াডের গোবিন্দ জিউ মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান, মোঃ মহররম ফকির, কামরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মীর, যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, আহাদুর রহমান লিটন, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, মামুনার রশিদ, স্থানীয় অধিবাসী রনজিত কুমার বাইন, অরবিন্দ কুমার মন্ডল প্রমুখ।

কয়রায় সেতুর টোল আদায়ের বাঁশের আঘাতে নছিমন চালকের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার চাঁদআলী সেতুর টোল আদায়ের বাঁশের আঘাতে শরিফুল (৩৫) নামের এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। তিনি কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত নেহাল উদ্দীনের পুত্র। সোমবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন। এলাকাবাসী জানায় গত রবিবার শরিফুল ইসলাম বামিয়া মেয়ের বাড়ী থেকে খড় ভর্তি করে নছিমন যোগে নিজের বাড়ীর উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে কয়রা চাঁদআলী সেতুর টোল আদায় কারীরা টোল আদায়ের উদ্দেশ্য বাঁশ টেনে ধরলে বাঁশের আঘাতে নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ায় গুরুতর আহত হন। সেখান থেকে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category