• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে সাংবাদিকের উপর বিএনপির বর্বর হামলা, গুরুতর আহত দুই সাংবাদিক হাসপাতালে!

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের দায়িত্বপালনকালে দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর উপজেলা বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। গুরুতর আহত অবস্থায় দুই সাংবাদিক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, রোববার উপজেলার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খবর সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক। বিকেলে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এসময় সাংবাদিকরা সুপারি ট্রাকে তোলা এবং বাজারসংক্রান্ত ভিডিও ধারণ করছিলেন। এসময় উপজেলা বিএনপির সমাবেশে চলছিল শমাবেশে উপস্থিতি কম থাকায় বিএনপির কিছু নেতাকর্মী মনে করেন, সাংবাদিকরা নাকি তাদের “ফাঁকা চেয়ার” সংগ্রহ করছেন, এমন সন্দেহে তারা অতর্কিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন; সেখানে অবস্থা অবনতি হলে দু’জনকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী বলেন, “আমরা সকাল থেকে চন্ডিপুর আদর্শ বিদ্যালয় মাঠে সুপারি বাজারের ভিডিও সংগ্রহ করছিলাম। বিকালে একই মাঠে বিএনপির সমাবেশ চলছিল। ঠিক সেই সময় তারা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে এবং তিনটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে একটি ফোন উদ্ধার হয়।”
উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, “সমাবেশের পেছনে কিছু খালি চেয়ার ছিল। সাংবাদিকরা হয়তো সেগুলোর ভিডিও করছিলেন মনে করে কিছু কর্মী উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করেছে। আমি নিজেও এগিয়ে গিয়ে তাদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, “খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিকদের থানায় আসতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category