সবুজবাংলা২৪ডটকম, মুন্সিগঞ্জ : শুক্রবার মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে উঠান বৈঠক ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে মুন্সিগঞ্জের উন্নয়নে কাজ করবো—এই অঙ্গীকার নিয়ে আমি বলতে চাই, প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও নিরাপদ মুন্সিগঞ্জ গড়াই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা খাতের মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কৃষকদের সুবিধা বৃদ্ধি, স্থানীয় শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করে সবার জন্য বাসযোগ্য একটি উন্নত মুন্সিগঞ্জ গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। আশা করছি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করে একটি উন্নত মুন্সিগঞ্জ গড়ে তোলার সুযোগ দিবেন। উক্ত উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গিবাড়ি উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ।