• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার(১২ নভেম্বর) নরসিংদীতে ‘সূজন-সুশাসনের জন্য নাগরিক’-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো: কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুজনের প্রধান দাবী “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই।” সকাল সারে ১১টায় কেক কেটে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সুজনের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
জেলা কমিটির সহ-সভাপতি শহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও জেলা সম্পাদক হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সুজন জেলা কমিটির সহসভাপতি এ কে এম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান,দেলোয়ার হোসেন ভূঞা, সতীশ চন্দ্র বিশ্বাস,জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,তৈয়বুর রহমান,শংকর দাস, সদরের সভাপতি মনজিল এ মিল্লাত ও সম্পাদক মোঃ সবুজ মিয়া প্রমুখ।
পরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে “রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই।” শ্লোগান নিয়ে হলধর দাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category