• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালী কবিরহাটে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বহিষ্কারের দাবি নেতা কর্মীদের

একেএম শাহজাহান :
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারসহ দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মিরা। শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলার কবিরহাট বাজারে নোয়াখালী-৫ আসনের বিএনপির পরিবারবর্গের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে করিবহাট বাজার প্রদক্ষিণ করে। পরে কবিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন, কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর উদ্দিন। এসময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন,কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইমতিয়াজ উদ্দিন রিজন, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্যাহ মোহন’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নোয়াখালী-৫ আসনে অনেক যোগ্য প্রার্থী থাকা শর্তেও এস.আলম গ্রুপের ব্যবসায়িক পার্টনার ফখরুল ইসলামকে মনোনয়ন প্রদান করার পরও দলীয় সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখলাম গতকাল ফখরুল ইসলাম একটি সংবাদ সম্মেলনে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ অনেক নেতাকে ভিন্ন দল থেকে বিএনপিতে এসেছেন বলে তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। দলের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফখরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতাকর্মিরা । এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলামকে বলতে শোনা গেছে- আমি যদি বলি, সারাদিন বলে শেষ করা যাবে না, হাজার হাজার নেতাকর্মীরা দেখেন, এর বড় অংশ হচ্ছে অন্যদল থেকে আসা। এমন কি বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও অন্যদল থেকে আসছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব হন, মন্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন, এমনকি নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্যাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শাহজাহান সাহেব এরা একজনও বিএনপির প্রোডাক্ট না। শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকত উল্যাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক আসছেন জাসদ থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানী শুধু আমাকে নিয়ে কেন? জানতে চাইলে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মির সাথে আজ সকাল থেকে আমার বৈঠক চলছে। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। সবার নাগরিক অধিকার রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য।

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য নয়: শাহজাহান
একেএম শাহজাহান : “পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য নয়। ভারতের দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনভাবে সমস্ত রাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য”। নোয়াখালীতে আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিশাল র্যালিতে অংশ নেয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন নোয়াখালী-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। মো. শাহজাহান বলেন, সেদিন ৭ই নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ সিপাহীরা ও সর্বস্তরের সাধারণ বিপ্লবীরা মিলে যে আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল, সেদিন সারাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছিল। সিপাহী জনতা এক হয়ে যে বিপ্লব ঘটিয়েছিল তার জন্য এই বিপ্লবের নাম হয়েছে সিপাহী জনতার বিপ্লব। এছাড়াও তিনি বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই। কিন্তু যত ষড়যন্ত্রই হোক নির্বাচনের ফলাফলে আপনারা যতটুকু আশা করছেন তার চেয়েও বেশি ভালো ফলাফল আমরা পাব ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, বিএনপির পক্ষে কাজ করতে হবে, নোয়াখালীতে ছয়টি আসনে বিজয়ী হতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জেলা বিএনপির সকল নেতাদের সাথে হাতে হাত মিলিয়ে হাত উঁচু করে সকল নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা দেন। জেলা বিএনপি’র সকল নেতারাও ঐক্যের ডাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, সদস্য আবু নাসের, সদস্য শহিদুল ইসলাম কিরণ, সদস্য রবিউল হাসান পলাশ,সদস্য আবদুল মোতালেব আপেল প্রমুখ। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category