• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাল টাকা প্রবেশ প্রতিরোধে সীমান্তে বাড়তি সর্তকতা

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, জয়পুরহাট : সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে। এ ছাড়া বিজিবির পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে পুরোপুরি সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি আমাদের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সতর্ক থাকবো, আমাদের পোস্ট বা অন্যকোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে। বা কেউ যদি যাত্রী হিসেবে নেওয়ার চেষ্টা করেন সেটি আমরা প্রতিরোধ করবো। আমাদের পোস্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমরা সতর্ক আছি বা থাকবো। যাতে কোনভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category