• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুর্যোগ প্রবন কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করতে চাই : কয়রায় সাংবাদিকদের সাথে বাপ্পী

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের বিএনপির ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন কয়রার মানুষ সব সময় দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এই এলাকার মানুষের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মান করা। আমি নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজ হবে দুর্যোগ প্রবন কয়রার টেকসই বেড়িবাঁধ নির্মান করা। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সুন্দরবনের বনদস্যু মুক্ত করবো, কয়রা সদরে একটি হাসপাতাল নির্মান করার পাশাপাশি সদরে নির্মান করা ১ টি স্টোডিয়াম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করা হবে। সে জন্য তিনি বিএনপির সকল নেতা কর্মিদের মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান। এ সময় কয়রার উন্নয়নে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মনিরুল হাসান বাপ্পী বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলায় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। মত বিনিময় সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, আবু সাইদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান মনি, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, শেখ মাসুদুর রহমান, নুর মোহাম্মদ জমিদার, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, কামরুজ্জামান টুকু, ইব্রাহিম হোসেন, এ করিম, শ্রমীক দলের আকবার হোসেন, আঃ রউফ,স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুর রহমান মুন্না, নকিব, মহিলা দল নেত্রী দিলরুবা মিজান, ফাতেমা খাতুন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, মামুনুর রহমান প্রমুখ।

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা সদরে র‌্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা ৬ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, আবু সাইদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, শেখ মাসুদুর রহমান, নুর মোহাম্মদ জমিদার, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, কামরুজ্জামান টুকু, ইব্রাহিম হোসেন, এ করিম, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুর রহমান মুন্না, নকিব, মহিলা দল নেত্রী দিলরুবা মিজান, ফাতেমা খাতুন,
ছাত্রদল নেতা আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, মামুনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category