• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত ১ জন

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আনিচুর রহমান সেখ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বিকালে একই বাড়ির চাচাতো ভাই মৃত আ. করিম সেখের ছেলে মনোয়ার সেখের সঙ্গে আনিচুর রহমান সেখের গাছ কাটার করাত নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ার লোহার রড দিয়ে আনিচুরের মাথায় আঘাত করে। এতে তার মাথায় গভীর ক্ষত হয়। স্থানীয়রা আনিচুরের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের মাথায় গুরুতর আঘাত ও গভীর কাটা রয়েছে। চিকিৎসা চলছে, তবে অবস্থার অবনতি ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আনিচুরের স্ত্রী পিয়ারা বেগম সাংবাদিকদের বলেন, “মনোয়ার ও আমরা একই বাড়ির লোক। সামান্য একটি করাতের জন্য তারা আমার স্বামীকে এমনভাবে মেরেছে যে মনে হচ্ছিল মেরে ফেলবে। আমি এর বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মনোয়ার সেখ বলেন, “ওরা আমার কাছে গাছ কাটার করাত চেয়েছিল, আমি দিতে পারিনি। এরপর তারা আমার বড় মেয়ে, আনিচুরের স্ত্রী ও ছেলের বউ মারতে আসে। তখন আমি লাঠি দিয়ে আঘাত করি, তা আনিচুরের মাথায় লেগে কেটে যায়।” ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত) মো. মোস্তফা বলেন, “ঘটনার পর আহতকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সে এখন কিছুটা সুস্থ, মামলা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category