• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম বাপ্পীকে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব করায় কয়রায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলন) : এস এম মনিরুল ইসলাম বাপ্পীকে খুলনা জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করায় কয়রায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল ৪ টায় কয়রা উপজেলা সদরে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই আনন্দ মিছিলের আয়োজন করে। উপজেলা সদরে বিভিন্ন স্পট প্রদক্ষিন করে মিছিলটি ৩ রাস্তার মোড়ে এসে সমাবেশে মিলিত হয় । এতে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স,, মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, মোহাররম হোসেন ,আহাদুর রহমান লিটন,ডি এম জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন, আবু তায়েব, মোস্তাফিজুর রহমান রাজু,বিএনপির উওর বেদকাশী ইউনিয়নের সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম,আমাদী ইউনিয়নের সাবেক সদস্য সচিব প্রভাষক আবুল কালাম আজাদ, মহেশ্বরীপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব মাষ্টার জামাল ফারুক জাফরিন,বাগালী ইউনিয়নে সাবেক সদস্য সচিব জি এম আব্দুল গফফার, বিএনপি নেতা লুৎফর রহমান, কামরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকবার হোসেন, সদস্য সচিব আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমান হেলাল, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বার বার কারা বরণকারী দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য নেতা এস এম মনিরুল ইসলাম বাপ্পীকে খুলনা জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, দলের ত্যাগী এ নেতার নেতৃত্বে খুলনা জেলা বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category