• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ৪ দলীয় ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী ম্যাচে মিনিষ্টার শো রুম বিজয়ী

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা)  : খুলনার কয়রায় উৎসব মূখর পরিবেশে ৪ দলীয় নক আউট ফুটবল টুনামেন্ট ১ নভেম্বর (শনিবার) বিকাল ৪ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ও এফসি কয়রার সার্বিক তত্ত্বাবধানে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্ধোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার(ওসি) তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ ও জেলা বিএনপির সদস্য আবু সাইদ বিশ্বাস৷ সার্বিক দায়িত্ব পালন করেন
কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রার সাবেক ফুটবলার সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম,কয়রা আধুনিক মৎস আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আকবার হোসেন, বিএনপি নেতা মনজুর মােরশেদ ডাঃ নুর ইসলাম খােকন,যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইহসানুর রহমা, যুবদল নেতা হাফিজুর রহামান,আনারুল ইসলাম ডাবলু,জাসাসের উপজেলা সদস্য সচিব আসাদুল ইসলাম,কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মহরাম হােসেন, আজিজুর রহমান, দেবদাশ মিস্তী, মিজানুর রহমান মিলন,দিলীপ কুমার বিশ্বাশ,মােশারাফ হােসেন,আলমগীর হােসেন,সুব্রত কুমার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্ল্যাহ সবুজ, কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন, ব্যবসায়ী মোজাফফার হোসেন, জালাল হোসেন প্রমুখ।
খেলায় সাতক্ষীরা জেলার কলারোয়া ফুটবল একাডেমি একাদশ বনাম মিনিষ্টার শো রুমের মধ্যকর ম্যাচে ৩-০ গোলে মিনিষ্টার শো রুম বিজয় হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন শেখ মোক্তার হোসেন মিঠু মোঃ তানভীর হোসেন ও আব্দুল গফফার মল্লিক। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

 

কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরে এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ৷ এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, সমবায়ী মোঃ জুয়েল পারভেজ, সাগরিকা সরকার, মোহসেনা খাতুন, সুমিত্রা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category