• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচরে নিরপরাধ ব্যক্তিদের জেলে দেয়ার প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনাকে আড়াল করতে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা দিয়ে তদন্ত ছাড়াই নিরীহ দুই ব্যক্তিকে জেলে পাঠানোর অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর মজিদ গ্রামে সংবাদ সম্মেলন করেন মামলার তিন স্বাক্ষী হোসনেয়ারা বেগম, আবদুল কাইয়ুম ও খতিজা খাতুনরা এ অভিযোগ তুলে ধরেন। স্বাক্ষীরা জানান, প্রবাসী মো. রাসেলের স্ত্রী শারমিন আক্তার গত ১৬ জুন রাতে নিজ ঘরে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত অবস্থায় স্থানীয়দের হাতে-নাতে ধরা পড়েন ভিকটিম। পরে সমাজের গন্যমান্য ব্যক্তিরা পারিবারিক সম্মান রক্ষায় বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু তিন মাস পর প্রবাসী রাসেল দেশে ফিরে এলে শারমিন আক্তার তার পরকীয়ার ঘটনা ঢাকতে প্রতিবেশী মাকছুদ উদ্দিন, নবী ও মাহফুজুল হকের বিরুদ্ধে আদালতে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষী হোসনেয়ারা বেগম অভিযোগ করেন, “বাদী শারমিন আমার স্বামীকে মামলার তৃতীয় আসামি করে আমাকেও করেছে প্রথম স্বাক্ষী। কিন্তু তদন্তকারী কর্মকর্তা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার আমাদের কাউকে না জানিয়ে কিংবা কোন বক্তব্য না নিয়েই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া জবানবন্দি ও স্বাক্ষর যুক্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন।” তিনি আরও বলেন, গত ৬ অক্টোবর সেই প্রতিবেদন আদালতে দাখিলের পরই নিরপরাধ আসামী নবী ও মাহফুজুল হককে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়। সংবাদ সম্মেলন থেকে আসামীদের নিঃশর্ত মুক্তি ও মামলার বাদী শারমিন আক্তার এবং তদন্ত কর্মকর্তা কামরুন নাহারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা ও মামলার স্বাক্ষীরা। সংবাদ সম্মেলনে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। পরে তারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তদন্ত ছাড়াই ভুয়া প্রতিবেদন দাখিল করায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহারের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে তিনি দ্রুত ফোনের সংযোগটি কেটে দেন।

একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে: বরকত উল্যাহ বুলু
একেএম শাহজাহানঃ একটি অদৃম্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, একটি অদৃশ্য শক্তি আজকে দৃশ্যমান হচ্ছে। তার পাশাপাশি আরো অনেকগুলো অদৃশ্য শক্তি এখনো রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে না পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে কঠিন থেকে কঠিনতম দিন অপেক্ষা করবে। সোমবার বিকালে নোয়াখালী জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানিয়ে বরকত উল্যাহ বুলু বলেন, আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরী করেছি, আমাদের ৬৫ লক্ষ্য নেতাকর্মীর মিথ্যা মামলা ছিল, ২০ হাজার নেতাকর্মী পঙ্গুত্ব ভরণ করেছিল। হাজার হাজার নেতাকর্মী হুলিয়া মাথায় নিয়ে বাবা-মা জানাযা পড়তে পারে নাই, বোনের বিতে অংশ নিতে পারে নাই। ৫ আগস্টের গণঅভ্যাত্থানে ১৪’শ জন শহীদের মধ্যে ৪৬২জনই বিএনপি নেতাকর্মী। অতএব কারণে এই আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান, অন্য কেই নয়। তিনি বলেন, আগামী মাসেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। এই যুবদলের নেতৃত্বে আপনারা সবাই নোয়াখালীর সর্বোচ্চ লোক ঢাকায় বিমানবন্দরে উপস্থিত থাকবেন। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না। আগামী দিনে বাংলাদেশ যদি গড়তে হয়, বাংলাদেশ যদি উন্নয়ন করতে হয়, তাহলে তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সমাবেশে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমূখ। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে যুবদল। এরআগে শহরের পৌর বাজার থেকে বণাঢ্য র্যালি নিয়ে সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী ও সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, নোয়াখালী শহর যুবদলের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী মো.আবুল খায়ের সোহেল’সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা সমাবেশে যোগ দেন। সমাবেশে আগত র‌্যালি ও শোভাযাত্রার মধ্যে বেগম খালেদা জিয়ার সাদৃশ্য কিশোরী ও বাংলাদেশের মানচিত্রে বিএনপির তোরণ আকৃতির শোভাযাত্রাটি শহরজুড়ে সকলের নজর কাড়ে। ওই শোভাযাত্রায় মো.আবুল খায়ের সোহেলের অনুসারী সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category